অনলাইন ডেস্কঃ আগামী ১১ মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত একটি সূত্র বিষয়টি জানিয়েছেন।
এর আগে ৩১ মার্চ শনিবার ছাত্রলীগের সম্মেলনের সময় ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এই সময়টিতে সম্মেলন না হওয়ায় নতুন তারিখ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ গত বছরের ২৬ জুলাই শেষ হলেও সম্মেলন কিংবা কাউন্সিলের আয়োজন এতদিন হয়নি।
