‘প্রথম ঘৃণার শিকার হয়েছিলাম ২১ বছর বয়সে’



বিনোদন ডেস্কঃ সানি লিওন। এই নামটা অনেকের কাছে প্রিয়। ইতোমধ্যেই বলিউডে তার অবস্থান শক্ত করে ফেলেছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সানি। পাশাপাশি অসংখ্য ভক্ত জুটেছে তার। বলিউড সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন। তিন তিনটি সন্তানের মাও হয়েছেন।

তবুও তার অতীত পেশা এখনো যেন পিছু ছাড়ে না।

দর্শকদের একটা বড় অংশ কোনো কিছুর বিনিময়েই সানি লিওনের পর্ন তারকা ইমেজ যেন ভুলতে পারেন না। এ কারণে ঘৃণার শিকারও হতে হয় সানিকে।

শুরুটা সেই ২১ বছর বয়সে। এ নিয়ে অনেকেই হয়তো ভেবে থাকেন, ভারতে আসার পরেই সানি লিওন কে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু সেটি ঠিক নয়।

সম্প্রতি গণমাধ্যমে সানি লিওন নিজেই জানিয়েছেন সে কথা।

সানি লিওন বলেন, ‘অনেকে ভাবেন, ভারতে আসার সিদ্ধান্ত নেওয়ার পরেই আমার সমালোচনা শুরু হয়। আমি বলল এটা তাদের ভুল ধারণা। কেকনা, ২১ বছর বয়সে প্রথম ঘৃণার শিকার হয়েছিলাম। ফলে সমালোচনার জন্য এই দেশ দায়ী, এমনিটি নয়। দায়ী সাধারণ সমাজ।’

সর্বত্রই সমালোচনার সময় সানি তার পরিবারকে পাশে পেয়েছেন।

সানি বলেন, ‘পরিবারের সদস্যরা সব সময় আমাকে আর ভাইকে সব রকম নেগেটিভ বিষয় থেকে আড়াল করে রাখতেন। তবে ২১ বছর বয়সে যখন আমাকে নিয়ে ব্যাপক খারাপ কথা বলতে শুরু করে, সমালোচনার ঝড় ওঠে, সত্যি বলতে তখন আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।’

তিনি বলেন, এই জীবনে অনেক খারাপ সময় দেখেছি। শুনেছি অনেক সমালোচনা। কিন্তু সন্তানদের সে রকম পরিস্থির সম্মুখীন হতে দিতে চান না, সে সব থেকে দূরে রাখতে চান সানি।

সানির কথায়, ‘মা হিসেবে আমার সন্তানদের কেউ মানসিক আঘাত করুক কখনো চাই না আমি। আমি জীবনে প্রচণ্ড ঘৃণার শিকার হয়েছি। আমার সন্তানদের যেন সেটি কোনো ভাবেই সহ্য করতে না হয়।’

সানি এই বাস্তব জীবন এবার বড়পর্দাতেও দেখা যাবে। আসন্ন সিরিজের নাম ‘করণ জিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’।

সিনেমাটিতে দেখা যাবে, কানাডাবাসী মধ্যবিত্ত একটি শিখ পরিবারের মেয়ে কীভাবে ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি’তে প্রবেশ করলেন এবং পরবর্তী সময়ে তার বলিউড অভিষেক সবটাই দেখানো হবে বড়পর্দায়।

Post a Comment

Previous Post Next Post