অনলাইন ডেস্কঃ প্রথম ম্যাচে অল্পের জন্য হেরে যাওয়ায় এমনিতেই মন ভালো নেই মুম্বাই ইন্ডিয়ানসের। তার ওপর মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের রোষানলে পড়েছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে।
বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার পর্দা উঠেছে আইপিএলের ১১তম আসরের। ওপেনিং ম্যাচে লড়ে ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিতের মুম্বাই ইন্ডিয়ানস। শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে ১ উইকেটে হারিয়েছে চেন্নাই। ফিক্সিং কেলেঙ্কারির কারণে নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেই দুর্দান্ত সূচনা করেছে ধোনির দল।
স্বাভাবিকভাবেই উত্তেজিত মিস্টার ফিনিশারের ভক্ত-সমর্থকরা। তাদের যেন আরও তাতিয়ে দিয়েছেন রোহিতের স্ত্রী!
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রিতিকা। তাতে দেখা গেছে, একটি পত্রিকার প্রচ্ছদে রোহিত। তার ওপর লেখা- ‘ক্যাপ্টেন কুল’।
