৮ বছর পর সিনেমায় ফিরলেন শোভন


বিনোদন ডেস্কঃ দীর্ঘ ৮ বছর পর সিনেমায় ফিরলেন জাহিদ হোসেন শোভন। বর্তমানে তিনি দুটি ছবির কাজে ব্যস্ত। একটি নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। নাম ‘রূপসা নদীর বাঁকে’।

কমিউনিস্ট নেতা মানব্রত মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে এ ছবিটি নির্মিত হচ্ছে। এছাড়া ধ্রুব হাসানের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘দাহকাল’। এটি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি।

এতে তিনি একজন মেজরের ভূকিায় অভিনয় করছেন। সিনেমায় অভিনয় প্রসঙ্গে শোভন বলেন, ‘অনেক আগে থেকেই আমি সিনেমায় অভিনয় করি।

তবে চাকরির জন্য প্রায় ৮ বছর সিনেমায় অভিনয় করিনি। সম্প্রতি অভিনয়ের জন্য চাকরি ছেড়ে দিয়েছি। এখন পুরাপুরি কাজে ব্যস্ত হতে চাই। নতুন কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য আলাপ চলছে। তাছাড়া নাটকেও কাজ করব।’

উল্লেখ্য, শোভন এর আগে ৬টি ছবিতে অভিনয় করেন। এগুলো হল ‘চাঁদের আলো’, ‘ডিসকো ড্যান্সার’, ‘শেষ খেলা’, ‘প্রিয় তুমি’, ‘দরিয়া পাড়ের দৌলতী’ ও ‘পিতা মাতার আমানত’।

এছাড়া দুটি ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন। এগুলো হল রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘নিউইয়র্ক থেকে বলছি’ এবং চয়নিকা চৌধুরীর ‘নীল আকাশ’।

Post a Comment

Previous Post Next Post