সজল-মেহজাবিনের ‘রোবট ভালোবাসা’ (ভিডিও)



বিনোদন ডেস্কঃ ভিন্ন ধারার গল্পের জন্য জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী মেহজাবিন এগিয়ে। প্রতিটি নাটকে তারা দুজনে নতুন নতুন রুপে নিজেকে উপস্থাপন করেন। তারই ধারাবাহিকতায় ‘রোবট ভালোবাসা’ শিরোনামের একটি নাটক নিয়ে এলেন তারা।

সিডি চয়েস মিউজিকের ইউটিউবের চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে। মাতিয়া বানু শুকুর রচনায় এটি নির্মাণ করেছেন রুমানা রুনি।

নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ভালোবাসা আমাদের মধ্যে নানা ভাবে আসে। সেই ভালোবাসার প্রকাশ ঘটেছে এই নাটকে। দর্শকের ভালো লাগবে আশা করি।

সজল বলেন, ‘‘রোমান্টিক গল্পের মধ্যেও অনেক বৈচিত্রতা থাকে। এই নাটকে দর্শক সেটি পাবে। ইউটিউবের দর্শকের জন্য নাটকটি বিনোদন যোগ করবে বলে আমি আশা করি।’’


Post a Comment

Previous Post Next Post