গুলশানে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে



অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশানে গুলশান প্লাজা নামের একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় শপিং কমপ্লেক্সের একটি ফ্লোরে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রোববার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের এক ডিউটি অফিসার বলেন, সন্ধ্যার দিকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা সেখানে পৌছান। এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Post a Comment

Previous Post Next Post