সোমালিয়ার পার্লামেন্টের বাইরে বোমা বিস্ফোরণ!



অনলাইন ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পার্লামেন্ট ভবনের বাইরে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দু'জন নিহত  এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পার্লামেন্ট ভবনের বাইরে তল্লাশি চৌকির সামনে একটি গাড়ি দাঁড় করান নিরাপত্তা রক্ষীরা। সেখানেই গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দু'জন ছাড়াও গাড়িতে থাকা ব্যক্তি নিহত হয়েছেন। পাশে দাঁড়ানো অন্তত ১০ জন রিক্সাচালক আহত হয়েছেন।

বিস্ফোরণের পর ওই এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

Post a Comment

Previous Post Next Post