গণহত্যা স্মরণে ব্ল্যাকআউট কর্মসূচি পালন



অনলাইন ডেস্কঃ একাত্তরে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা স্মরণে এক মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল পুরো দেশ। ২৫ মার্চকে এবারই প্রথম গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই গণহত্যা দিবসের কর্মসূচি হিসেবে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। 

এর আগে গত ১১ মার্চ ব্ল্যাকআউট কর্মসূচি পালনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এই এক মিনিট সারাদেশ অন্ধকার রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ সময় দেশজুড়ে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।’

তিনি ব্যক্তিপর্যায়ে মাত্র এক মিনিটের জন্য সবাইকে বাতি নিভিয়ে দেয়ার জন্যও আহ্বান জানিয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post