মঈনুর রহমান সাহানঃ আগামীকাল ২৯শে মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
গতকাল উপ-নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এই উপ-নির্বাচনে ৮জন প্রার্থী অংশ গ্রহন করছেন।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট কেন্দ্রে বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমান আদালত টহলে থাকবে।
