'কঙ্কাল কারিনা' নেট দুনিয়ায় ঝড়!



বিনোদন ডেস্কঃ কখনও বিকিনিতে ভাইরাল হয়েছে তাঁর ছবি। আবার কখনও ‘মোটা পা’ কেন দেখাচ্ছেন বলে আক্রমণ করা হয়েছে কারিনা কাপুর খানকে। আর এবার ‘কঙ্কালসার চেহারা’ বলে আক্রমণ করা হল বেগম সাহেবাকে।

সিঙ্গাপুরে একটি ফ্যাশন শো-এ সম্প্রতি হাজির হয়েছিলেন কারিনা। সেখানেই মনীষ মালহোত্রার সিলভাররঙা লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। সঙ্গে ছিলেন ‘ভীর দি ওয়েডিং’ অভিনেত্রী অমৃতা অরোরা। আর সেখানেই যখন ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করেন কারিনা, তখন যেন ঝলসে উঠছিলেন। কিন্তু কারিনার সেই ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। আর সেখানেই একের পর এক আক্রমণের মুখে পড়তে হয় বেবোকে।নেটিজেনদের একংশের কথায়, ‘কঙ্কালে’র মত লাগছে কারিনাকে। কেউ আবার কারিনার চেহারা ‘কঙ্কাল’-এর মত বলে তুলনা শুরু করেন। শুধু কারিনাই নন, আক্রমণের মুখে পড়েন অমৃতাও। নেটিজেনদের একংশের কথায়, কারিনা, অমৃতা দু’জনকেই বেশ লাগছে, কিন্তু তাঁদের শরীরের যদি আর একটু মেদের ছোঁয়া থাকত, তাহলে আরও সুন্দরী হতে পারতেন বলে মন্তব্য করা হয়। পাশাপাশি, কারিনা আরও একটু বেশি করে খাওয়াদাওয়া করুন, সুস্থ থাকুন বলেও জানানো হয়।

তবে এই প্রথম নয়, এর আগেও কারিনাকে 'মোটা’ বলে আক্রমণ করা হয়। এমনকী, বিকিনিতে কারিনার যে ছবি ভাইরাল হয়, তা ফটোশপের কারিকুরি বলেও আক্রমণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post