নাগরিকত্ব হারাবে আসামের ৫০ লাখ মানুষ



অনলাইন ডেস্কঃ ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় প্রদেশ আসামের ৫০ লাখ নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন। '১৯৭১ সালের আগ থেকে তারা আসামে বসবাসের প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন' ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এমন ঘোষণার পর এ আশঙ্কা তৈরি হয়েছে।

আসাম সরকার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর প্রাথমিক তালিকায় প্রকাশ পর তাতে নাম না দেখতে পেয়ে উদ্বিগ্ন আসামের লাখো মানুষ। গত ছয় দশকের মধ্যে প্রথমবার এ তালিকা তৈরি করা হয়।

'বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের' চিহ্নিত ও ফেরত পাঠাতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে সমালোচকরা বলছেন, এ পরিকল্পনা মুসলিম নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূতদের রাষ্ট্রহীন করে দেবে। মিয়ানমারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষেত্রে যেমনটা হয়েছে। আসামের তিন কোটি ২০ লাখ মানুষের এক তৃতীয়াংশই মুসলিম। সূত্র: আল জাজিরা

Post a Comment

Previous Post Next Post