অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ২০০ জন আহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, জোহানসবার্গের ২০ কিলোমিটার পূর্বে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, তা জানাতে পারেনি দেশটির জরুরি সেবার কর্মীরা। একটি কমিউটার ট্রেনে করে যাত্রীরা তাদের কাজের গন্তব্যে যাচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেনটির।
আহতদের বেশিরভাগকেই পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে, গত সপ্তাহেই দেশটির ক্রনস্ট্যাড নামক স্থানে একটি ট্রেনের সঙ্গে অপর এক ট্রাকের সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়।