কুলাউড়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ঔষুধ বিতরণ

কুলাউড়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ঔষুধ বিতরণ

এ কে এম জাবেরঃ অসহায় দরিদ্রদের জন্য কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং ঔষুধ বিতরণ করা হয়। ৩০ জন রোগীদের বিনামূল্যে অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ (৯ জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের উচ্চ বিদ্যালয় ও কলেজে বাচাঁও, ইউ.এস.এ এর অর্থায়নে ও নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেটের আয়োজনে এবং মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বী। ক্যাম্প উদ্বোধনী অনুষ্টানে সভাপত্বি করেন নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী ও  কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শুশীল সেন গুপ্ত, রাউৎগাঁও  ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল জলিল জামাল, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল  উদ্দিন, সমাজসেবক মাসুক উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আরিফুল ইসলাম বেলাল, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য  আব্দুল মনি প্রমুখ।


উল্লেখ্য আয়োজিত এই ক্যাম্পে বিনামুল্যে ২শ জন দুঃস্থ অসহায় রোগীদের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং চক্ষু অপারেশনের জন্য ৩০জন রোগীকে বাছাই ও ভর্তি করা হয়। বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স সংযোজন ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।

Post a Comment

Previous Post Next Post