গোলাপগঞ্জে নিসচার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


গোলাপগঞ্জে নিসচার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


ছাদিকুর রহমান ছাদি (গোলাপগঞ্জ প্রতিনিধি) : পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই স্লোগান মনে ধারন করে রবিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন নিসচার উদ্যোগে জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু ও কিবরিয়া ইসলামের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন নিসচার অাহবায়ক হোসেন অাহমদের সভাপতিত্বে, যুগ্ন অাহবায়ক জাকির হোসেন বুলবুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বলেছেন, সমাজের গরীব ও দুঃস্থ লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে একটি মহৎ কাজ। এ মহৎ কাজে বিত্তশালীদের এগিয়ে আসলে সমাজের কোন গরীব লোক কষ্ট পাবেনা। আমাদের দেশে অনেক সামাজিক সংগঠন রয়েছে। সমাজের বিত্তবানসহ সকলের উচিৎ তাদের কাজে সহযোগীতা করে ভূমিকা রাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা পরিষদ সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা নিসচা সভাপতি এমএ বাবর লস্কর, সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, বুধবারী বাজার ইউপি প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস ইউ শিপলু, মানব জমিন প্রতিনিধি সাংবাদিক চেরাগ অালী, দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাংবাদিক রুবেল অাহমদ, যুগান্তর প্রতিনিধি হারিছ অালী, সাংবাদিক খালেদ অাহমদ, ইউপি ওয়ার্ড সদস্য পারভীন অাক্তার, সুফিয়া বেগম, তাজুল ইসলাম সহ প্রমুখ। অনুষ্ঠানে বুধবারী বাজার ইউনিয়নের প্রায় ২৫০ জন মানুষের মধ্যে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post