কুলাউড়ায় কামাল হাসান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কুলাউড়ায় কামাল হাসান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি:  কুলাউড়া উপজেলায় কামাল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৭ জানুয়ারী (রবিবার) বিকাল ৪ টার দিকে উপজেলার ব্রাহ্মলবাজার ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে সাংবাদিক কামাল হাসানের পৃষ্টপোষকতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে এক আলোচনা সভায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন লেচু মিয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, এমএ গনি কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, যুবলীগ নেতা অমিত ভট্টাচার্য্য, ফয়ছাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রায় তিনশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post