ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৭

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৭

অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২৫ জন। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

এরআগে, বড়সড় দাবানলে রীতিমতো ক্ষতিগ্রস্থ হয় ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলের মন্টেকিটো এলাকা। এরপর সেখানে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এর ফলেই আলগা মাটি ধসে কাদামাটির বেরিয়ে আসে। সেই প্রবল স্রোতে তলিয়ে যায় বাড়ি ঘর। ওই এলাকা থেকে অন্তত ২১০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মন্টেকিটো এলাকার এই ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে গোটা অঞ্চলের। গত অক্টোবরে ওই এলাকায় ভয়াবহ দাবানলে পুড়ে যায় ৪৮ কিলোমিটারের বেশি এলাকা। এতে ক্ষতিগ্রস্থ হয় মন্টেকিটোর বিস্তীর্ণ এলাকা। বছরের শুরুতেই বৃষ্টিপাতের পানির তোড়ে ভূমিধস দেখা দেয়। ভূমিধসের ফলে পাথর গড়িয়ে ওই অঞ্চলের বেশিরভাগ রাস্তা বন্ধ হয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post