ফেঞ্চুগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় কুলাউড়ার অটোচালক নিহত

ফেঞ্চুগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় কুলাউড়ার অটোচালক নিহত
নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় রাহেল আহমেদ (২৭) নামে টেম্পো চালক এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র ।

বুধবার দিবাগত রাত ১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেম এর জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো -ভ- ১১-৯১১০) ওই টেম্পোকে পিছন থেকে ধাক্কা দিলে টেম্পোটি একটি গাছে আছরে পড়ে। দুর্ঘটনায় প্রাইভেট কার এবং টেম্পো সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হয়ে টেম্পো চালক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কার চালক পলাতক রয়েছে। তবে প্রাইভেট কার এবং টেম্পো গাড়ীটি পুলিশ জব্দ করেছে বলে জানান তিনি।

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ও নিহতের স্বজনেরা বলেন, রাহেল বুধবার টেম্পো গাড়িটি মেরামতের জন্য সিলেটে নিয়ে গেছিলো। গাড়ির কাজ শেষে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন রাহেল। এ সময় রাহেলের সাথে একই গ্রামের আরেক যুবক সাথে ছিলেন। সকালে রাহেলের সাথে থাকা ওই যুবক এসে জানায় দুর্ঘটনার পর সে খুব ভয় পেয়েছিলো। অন্ধকারে সে রাাহেলকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে এসেছে। 
রাহেল উপজেলার কুলাউড়া-রবিরবাজার রুটের সিএনজি আটোরিক্সা চালক সমিতির সহ-সভাপতি।

Post a Comment

Previous Post Next Post