বিয়ানীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল



বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের উদ্দোগে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষাথীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  ২৪ জানুয়ারি  ( বৃহঃবার)   পৌরশহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিন করে স্থানীয় মধ্যবাজারে এসে শেষ হয়। বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি অলিউর রহমানের সভাপত্বিতে সাধারণ সম্পাদক আকতার হোসেন লিমন এর পরিচালনায় মিছিল পরবতীতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি  ফয়েজ আহমদ,  সাধারণ সম্পাদক এনামুল ইসলাম,বিশেষ অথিতি ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি ইমরান আহমদ চৌধুরী, পৌর শাখার সাধারন সম্পাদক আহসান জামিল, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ,চারখাই ইউনিয়ন সাংগঠনিক   আবুল কালাম আজাদ,দুবাগ ইউনিয়ন ছাত্রদলের, তামিম, মাজেদ, ইসমাইল, সাইদুল, জাহাঙ্গীর, আসরাফ, রাসেল, তারেক,খালেদ,লোকমান,কলেজ শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ফাহিম, মুনতাছির লোদী, আশরাফ আহমদ, আফনান,সাহেদ,দেলওয়ার,রিমু,হাসান,হায়দার প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post