জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বিয়ানিবাজার উপজেলার দক্ষিন মুড়িয়া ঊচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক ।
জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালার আলোকে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি তাকে স্বীকৃতিস্বরূপ এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচিতে বিভিন্ন মূল্যায়নে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
প্রসঙ্গত, মোঃ আব্দুল মালিক ২০০৩ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দক্ষিন মুড়িয়া ঊচ্চ বিদ্যালয়ে দক্ষতা ও সুনামের সাথে কর্মরত আছেন , তিনি সকলের কাছে দুয়া প্রার্থী। দক্ষিন মুড়িয়া ঊচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস এক প্রতিক্রিয়ায় জানান, আব্দুল মালিক স্যারের কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। – বিজ্ঞপ্তি
