এমসি কলেজের সাবেক ভিপি শিক্ষক মতিউর রহমানের জানাজা সম্পন্ন

এমসি কলেজের সাবেক ভিপি শিক্ষক মতিউর রহমানের জানাজা সম্পন্ন


বিয়ানীবাজার প্রতিনিধিঃ অশ্রুশিক্ত জলে শেষ বিদায়ে বিয়ানীবাজার প্রবীন শিক্ষক, এমসি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি কাজী মতিউর রহমানের প্রথম জানাযার নামাযে হাজারো শোকাহত মানুষ অংশ নেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিয়ানীবাজার পিএইচজি সরকারি মডেল স্কুল মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে অংশ নেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, শিক্ষাবিদ আলী আহমদ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গল্পকার আব্দুল মালীক ফারুক, পিএইচজি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, ইউপি চেয়ারম্যান আবু তাহের ও আব্দুল মান্নান, ব্যবসায়ী হুমায়ুন কবির খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন প্রমুখ।

প্রসঙ্গত, শিক্ষক কাজী মতিউর রহমান গত মঙ্গলবার সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

Post a Comment

Previous Post Next Post