কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বুদ্ধিজীজীবি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও সানোয়ার হোসেনের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার(লিলি) ও মো: সিদ্দেক আলী।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাক বাহিনীর দোসর আল শামস বাহিনীর সদস্যরা দেখে দেখে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায়। এই আল শামস বাহিনীর অসংখ্য সদস্য এখনও সারা দেশে ঘুপটি মেরে বসে আছে। তাদের খোঁজে বের করতে হবে। তাদের কার্যকলাপে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 

Post a Comment

Previous Post Next Post