টি-১০ লিগে প্রথম জয় সাকিবের কেরালার



স্পোর্টস ডেস্কঃ টি-১০ ক্রিকেট লিগের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার যাত্রা শুরু হয় ক্রিকেটের দ্রুততম সংস্করণ টি-১০ ক্রিকেট লিগের।

টস জিতে বেঙ্গল টাইগার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় কেরালা কিংস। তাদের দেয়া ৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওভার হাতে রেখেই জয়ের দেখা পায় কেরালা কিংস। দলের জয়ে বড় অবদান রাখেন পল স্টার্লিং। তিনি ২৭ বলে করেন ৬২ রান। সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন সাকিব।

Post a Comment

Previous Post Next Post