কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রথম বর্ষপূর্তি পালন



কুলাউড়া প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রথম বর্ষপূর্তি। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সাপ্তাহিক মানব ঠিকানা কার্যালয়ে এ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এসংগঠনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের নিয়ে শুরুতে কেক কাটা হয়। পরে আলোচনা সভায় কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন-কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌ. মো. গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা, ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীর বহর, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার অমূল্য দেব, নন্দন সামাজিক ক্রীড়া সংগঠনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবির, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আশীষ কুমার ধর, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম ও শরীফ আহমদ, দৈনিক উত্তরপূর্বের জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক বর্তমান প্রতিনিধি তারেক হাসান,  শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক, সামাজিক সংগঠন প্রতিশ্রুতির সাধারণ সম্পাদক আবুল মনসুর রাজন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাহফুজ শাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ ইউসুফ আহমদ ইমন, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া ব্যবস্থপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ। 

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনকে শুভেচ্ছা জানান বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্ধ। 

Post a Comment

Previous Post Next Post