কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের আর্থিক অনুদান প্রদান


কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের আর্থিক অনুদান প্রদান


বিশেষ প্রতিনিধি : সেবা, কল্যাণ ও বন্ধুত্বই আমার ব্রত এই শ্লোগানকে ধারণ করে গঠিত কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা ভাটেরা ইউনিয়নে এক দরিদ্র পরিবারকে ৩০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার বিকালে কুলাউড়া উত্তরবাজারস্থ সাপ্তাহিক সীমান্তের ডাকের কার্যালয়ের সামনে ওই পরিবারের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র  রিপোর্টার মোঃ মোক্তাদির হোসেন, সুজনের সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান, বিএনপি নেতা দেলওয়ার হোসেন, সাংবাদিক মাহফুজ শাকিল, স্যোসাল কেয়ার অব নেশনের মোহাইমিনুল ইসলাম মাহিন, সিনিয়র সদস্য খায়রুল কবির জাফর, আজিজুল ইসলাম উজ্জল, জামিল আহমদ চৌধুরী, রুহিত রনি, সায়েম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু,সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাক শফিকুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক মুক্তার আহমদ, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, সদস্য অলোক চন্দ্র, তাহমীদ খান শাওন, মেহেদি হাসান ও তানজুল আহমেদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post