মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধি:: বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তার বহু কাংঙ্খিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। সেই সঙ্গে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। বাধাহীনভাবে লাল-সবুজের পতাকা উড়েছিল বাংলাদেশের আকাশে। উদ্দাম তারুণ্য ও বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে বরণ করেছিল সেই ঐতিহাসিক বিজয়কে।
সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে গভীর ভালবাসা আর শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে পালিত হচ্ছে ৪৬তম বিজয় দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে একাত্তরের সেই সব শহীদদের।
শনিবার সকাল ৬টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একাত্তরের আত্মত্যাগদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিয়ানীবাজার স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু করা হয়। সকাল ৯ টায় পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, গার্ড অব অনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের মনোমুগ্ধকর ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর, উপজেলা নির্বাহী কর্মকতা আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আতাউর রাহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান , রুকসানা বেগম লিমা, বক্তব্য প্রদান করেন এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

