বছরের সেরা শব্দ ‘নারীবাদ’


বছরের সেরা শব্দ ‘নারীবাদ’


অনলাইন ডেস্ক: ২০১৭ সালের সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘ফেমিনিজম বা নারীবাদ’। যুক্তরাষ্ট্রের অভিধান মেরিয়াম-ওয়েবস্টার শব্দটি বছরের সেরার তালিকায় রেখেছে। গত বছরের চেয়ে এ বছর ৭০ ভাগ মানুষ অনলাইনে ‘নারীবাদ’ নিয়ে অনুসন্ধান করেছে।

জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর নারীদের বিক্ষোভ হয় এবং ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের কেলিয়ানি কনওয়ের নিজেকে নারীবাদী বলতে অস্বীকৃতি জানান। এই দুই মাসে বেশি করে নারীবাদ নিয়ে অনুসন্ধান চালাতে দেখা যায়।

এছাড়া নতুন কয়েকটি টিভি শো, নারী বিষয়ক চলচ্চিত্র তৈরি এবং বিশেষ করে নারীদের ওপর যৌন নীপিড়নের বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ এর পেছনে ভূমিকা রেখেছে। হ্যাশট্র্যাগ ‘মি টু’ আন্দোলনের মাধ্যমে অভিনেত্রীরা এক হলিউড চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।

এরপর সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন দেশে রাজনীতিকদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা শুরু হয়। খবর সিএনএনের

Post a Comment

Previous Post Next Post