ছাদিকুর রহমান,গোলাপগঞ্জ প্রতিনিধি : ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্টান হেক্সাস গোলাপগঞ্জ ব্রাঞ্চ এর উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টানে হেক্সাস গোলাপগঞ্জ ব্রাঞ্চ এর পরিচালক শামীম আহমেদ এর সভাপতিত্বে ও হেক্সাস গোলাপগঞ্জ ব্রাঞ্চ এর শিক্ষক আলী আকবর এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুত সমিতি-১ এর সচিব মিডিয়া কর্মী সাংবাদিক আব্দুল আহাদ।
হেক্সাস এর ছাত্র মুনতাসির আহমেদের এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেক্সাস এর শিক্ষক আমিনুল ইসলাম শুয়েব, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন হেক্সাস এর ছাত্র মারজুক বিন সাজিদ শান্ত, সৈয়দ জাকির আহমদ, ফরহাদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ বলেন, ইংরেজি ভাষা শিক্ষার জন্য হেক্সাস এর মত প্রতিষ্টানের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন ছাত্র -ছাত্রীরা যাতে কোনো খারাপ পথে না যায় সে জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেক্সাস গোলাপগঞ্জের ডেপুটি পরিচালীকা শাম্মী আক্তার ইমা,হেক্সাস গোলাপগঞ্জের শিক্ষিকা ও CEO রুমানা মির্জা, হেক্সাস'র ম্যানেজার ও মার্কেটিং অব হেড সাগর দেব, ইমরান মাহমুদ ইমন, উজ্জল মাহমুদ খান, বায়ান্ন নিউজ ২৪ এর উপজেলা প্রতিনিধি ও জিবি বার্তার কলেজ প্রতিনিধি ছাদিকুর রহমান ছাদি।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান। সাংস্কৃতিক অনুষ্টানের প্রধান আকর্ষণ ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর বাংলার গান প্রতিযোগিতার সুপার ১০ এর অন্যতম মিকাইল শাফায়াত গিয়াস। এছাড়াও একে একে সংগীত পরিবেশন করেন প্রান্ত দেব, তানজিনা আহমেদ তান্নি, শেখ ছামি, ছাদিয়া সিদ্দিকা রিশা, নিহাল দাশ অংকুর, রফিকুল ইসলাম অলিদ। অনুষ্টানে ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


