স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে যথাযোগ্য ভাবে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ভোরে ব্রাহ্মনবাজার শহীদ মিনারে ব্রাহ্মনবাজার ইউনিয়ন আ’লীগ ও ব্রাহ্মনবাজার গ্রাম ডাক্তার ঐক্য কল্যান সোসাইটির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মধু মিয়া,যুগ্ন-সম্পাদক আব্দুল আলী,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সদস্য আব্দুস শহিদ খান,শামীম আহমদ,খলিলুর রহমান ,শফিকুর রহমান,ছালাম আহমদ,লোকমান আহমদ,আজির মিয়া,ছনর মিয়া,সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সিপন বিশ্বাস,ডা,দেবন্দ্র কুমার চন্দ্র,ডা,সজল কানু,নিখিল পুরকান্ত, বিজন কান্তি ভট্রাচায্য,আব্দুল কাদির,উজিত পাছি প্রমুখ।
