অনলাইন ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, একটি প্রশিক্ষণ বিমানে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে বিমানটি তিন টুকরা হয়ে মহেশখালীর বিভিন্ন অংশে পড়েছে।
