'আমার শরীর এখন বিকিনির জন্য উপযুক্ত'

'আমার শরীর এখন বিকিনির জন্য উপযুক্ত'

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে বেশ ব্যবস্ত সময় কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো ছবিতে তাকে খোলামেলাভাবে দেখা যায়নি। এমনকি বিকিনি পরেও ক্যামেরাবন্দি হননি তিনি।

বলিউডের প্রায় সব অভিনেত্রীই যেখানে কোনো না কোনো ছবিতে বিকিনি পরেছেন, সেখানে সোনাক্ষীর বিকিনি না পরার সিদ্ধান্ত নিয়ে আলোচনাও কম হয়নি। পরিচালকরা বেশ কয়েকবার চাইলেও সোনাক্ষী ‘না’ করতে দ্বিধাবোধ করেননি। তবে এবার পর্দায় বিকিনি পরতে রাজি হয়েছেন শত্রুঘ্ন সিনহা কন্যা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়েছিলো, আপনি কি বিকিনি পরতে ভয় পান?

সোনাক্ষী উত্তরে বলেন, ‘মিথ্যা বলবো না, এতদিন পেয়েছি। কারণ আমার ফিগারকে বিকিনি পরার জন্য উপযুক্ত মনে করিনি। তবে আগের সোনাক্ষি এখন আর নেই। সিদ্ধান্ত বদল করেছি। এখন আমি আগের চাইতে শারীরিকভাবে অনেক বেশি ফিট। বিকিনির জন্য উপযুক্ত। যেকোনো সময় দর্শক আমাকে বিকিনি পরে ক্যামেরাবন্দি হতে দেখবেন।’

Post a Comment

Previous Post Next Post