"গোলাপগঞ্জে দেশি অস্ত্রও গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার"



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০) নভেম্বর রাত ১১ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 
আটককের পর মঙ্গলবার সকালে তাদেরকে কোর্টে চালান দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলালপুর এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলীর নের্তৃত্বে পুলিশের বিশেষ একটি ফোর্স সেখানে গিয়ে এলাকার চতুরদিক ঘিরে ফেলে। রাত ১১ টার দিকে ডাকাতদের ধাওয়া করে দুই’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পুলিশ ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র (ডেগার গার্ড এলজি) উদ্ধার করে। তাদের সাথে থাকা অন্যান্য ডাকতরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হলো, বিয়ানীবাজার থানার নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ছয়ফুল মিয়া (২৮) ও বড়লেখা থানার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে আব্দুস শহিদ ফুলু (২৯)।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি (প্রশাসন) জানান, আটকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post