বিয়ের রাতে পালালেন সাবিলা নূর!

বিয়ের রাতে পালালেন সাবিলা নূর!


বিনোদন ডেস্ক:  আলোচিত অভিনেত্রী সাবিলা নূর বিয়ের রাতে পালিয়ে গেলেন। সাবিলা তার প্রেমিক জোভানের সঙ্গে পালিয়েছেন।

মধ্যরাতে নতুন বউ এর পোশাকে সাবিলা নূর ও জোভান ধরাও পড়লেন পুলিশের হাতে। এখন তারা পুলিশের কথা মত ঘরে ফিরে যাবে নাকি প্রেমের পথেই পা বাড়াবে শহরের রাস্তায়?

নবীন পরিচালক ইফতেখার আহমেদ ওসিন এমনই একটি কাহিনী নিয়ে ‘পলায়ন বিদ্যা’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই দুই অভিনয় শিল্পী সাবিলা নূর ও জোভান জুটি বেঁধে অভিনয় করেছেন রোম্যান্টিক ধাঁচের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে। প্রায় ১৮ মিনিট দীর্ঘ এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন আরেক তরুণ অভিনয় শিল্পী শামিম আহমেদ।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনীতে রয়েছে অভিনবত্ব ও চমক। মজার ব্যাপার হলো পুরো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রাতের রাস্তায় নির্মাণ করা হয়েছে। রাতের নিয়ন আলোর নিচেই চলতে থাকে সাবিলা নূর ও জোভানের মিষ্টি প্রেমের খুনসুটি আর মান-অভিমান পর্ব।

এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি কোনো টেলিভিশন চ্যানেলে মুক্তির জন্য তৈরি হয়নি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তির মাত্র একদিনের মধ্যেই দারুণ সাড়া ফেলেছে।

Post a Comment

Previous Post Next Post