মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫০

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫০

অনলাইন ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি'র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি নিউজ'র খবরে বলা হয়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার ৫৮৭ পিস ইয়াবা, ৫৪১.৫ গ্রাম ৩৬৬ পুরিয়া হিরোইন, এক কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ১৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Post a Comment

Previous Post Next Post