কমলগঞ্জে পিইসির কেন্দ্রে প্রবেশ করায় ৩ জনকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক এ রায় দেন।

জরিমানাকৃতরা হলেন ব্যবসায়ী জুয়েল আহমেদ (৩০), বেসরকারি স্কুলের শিক্ষক শেখ লতিফুর রহমান (২৮) ও শারমিন আক্তার (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে একজন ব্যবসায়ী ও দুজন শিক্ষককে নগদ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।

এছাড়া ওই কেন্দ্রের একটি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিক আহমদ ও শিক্ষিকা লিলি রানী সিনহাকে দায়িত্বে অবহেলার কারণে আগামী ৩ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত দুইজনই গোলেরহাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন।

তিনি আরও বলেন, ওনার সবাই নগদ টাকা পরিশোধ করে দেয়ায় তাদের কোনো জেল হয়নি।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক এ রায় দেন।

জরিমানাকৃতরা হলেন ব্যবসায়ী জুয়েল আহমেদ (৩০), বেসরকারি স্কুলের শিক্ষক শেখ লতিফুর রহমান (২৮) ও শারমিন আক্তার (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে একজন ব্যবসায়ী ও দুজন শিক্ষককে নগদ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।

এছাড়া ওই কেন্দ্রের একটি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিক আহমদ ও শিক্ষিকা লিলি রানী সিনহাকে দায়িত্বে অবহেলার কারণে আগামী ৩ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত দুইজনই গোলেরহাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন।

তিনি আরও বলেন, ওনার সবাই নগদ টাকা পরিশোধ করে দেয়ায় তাদের কোনো জেল হয়নি।

Post a Comment

Previous Post Next Post