মৈত্রী এক্সপ্রেসের ভাড়া ৫০ শতাংশ বাড়ছে

মৈত্রী এক্সপ্রেসের ভাড়া ৫০ শতাংশ বাড়ছে
অনলাইন ডেস্কঃ এক লাফে অনেকটা বাড়তে চলেছে মৈত্রী এক্সপ্রেসের ভাড়া। কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনের কেবিন ভাড়া এখন ২ হাজার ৩৮৬ টাকা।

চেয়ার কোচের ভাড়া ১ হাজার ৬৩২ টাকা। এই ভাড়া বাড়ছে কমপক্ষে ৫০ শতাংশ।
বুধবার কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে এই মৈত্রী এক্সপ্রেসের ভাড়া বাড়ছে এবং সেটিও কমপক্ষে ৫০ শতাংশ।

আরও পড়ুনঃ মৈত্রী এক্সপ্রেস

একাধিক সূত্র ভাড়া বৃদ্ধির এ খবর নিশ্চিত করেছে। ৫৩৮ কিলোমিটার রেলপথে ভ্যাট ও ট্রাভেল ট্যাক্স-সহ আগামী ৮ ডিসেম্বর থেকে প্রত্যেক কেবিন যাত্রীকে গুনতে হবে ৩ হাজার ৪০০টাকা। এর মধ্যে কেবিন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার  ৫২২ টাকা। সঙ্গে ৩৭৮ টাকা ভ্যাট ও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স।

এত দিন ভারতের গেদে স্টেশন এবং বাংলাদেশের দর্শনা স্টেশনে যাত্রীদের, এমনকী রোগী বা বৃদ্ধদেরও, মালপত্রসহ ট্রেন থেকে নেমে ইমিগ্রেশন-কাস্টমস পরীক্ষা করাতে হত। সেই বিড়ম্বনা দূর হয়েছে।

প্রান্তিক স্টেশনে ইমিগ্রেশন-কাস্টমস সার্ভিস চালুর প্রথম দিনেই মৈত্রীর ৪৫৬টি আসনের সবগুলোই বিক্রি হয়ে যায়।
চালুর পরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। বর্তমানে এই রুটে সপ্তাহে চার দিন চলছে ট্রেনটি। প্রতি রবি, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে কলকাতায় চলে মৈত্রী এক্সপ্রেস।

Post a Comment

Previous Post Next Post