সবচেয়ে সুন্দরী নারী ক্রিকেটার তিনি!

সবচেয়ে সুন্দরী নারী ক্রিকেটার তিনি!
অনলাইন ডেস্কঃ ক্রিকেটার ববিতার চেয়ে সুন্দরী ববিতা নামেই তিনি বেশি জনপ্রিয় ভারতে। তার সৌন্দর্য নিয়ে চর্চাও কম হয়নি।

দিল্লির হয়ে খেলেছেন তিনি। ৪৬টি ম্যাচ খেলা হয়েছে ববিতার। উইকেট সংগ্রহ করেছেন ৫৮টি।
বাঁ-হাতি স্পিনার ববিতা কীভাবে এলেন ক্রিকেটে? এক সাক্ষাৎকারে ববিতাকে বললেন, ভাইকে খেলতে দেখেই ক্রিকেট খেলতে শুরু করে দিই। সেই থেকেই শুরু।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলা'র প্রতিবেদনে বলা হয়, সুন্দরী ববিতার কোটিপতি ভাইও ক্রিকেটমহলে বেশ পরিচিত মুখ। তার নামও ঘোরাফেরা করে ভারতীয় ক্রিকেট অঙ্গনে। হবে না-ই বা কেন! কোটিপতি ক্রিকেটার হলে তো তার নাম ছড়িয়ে পড়বেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম সংস্করণে পবন নেগির দাম উঠেছিল ৮.৫ কোটি।

কোটি রুপির ক্রিকেটার হওয়ার পর পরিবারের যাবতীয় দুঃখ-কষ্টও দূর হয়ে যায়। গতবারের আইপিএল নিলামে মহম্মদ সিরাজ হয়েছিলেন কোটিপতি ক্রিকেটার। পবন নেগিও মহম্মদ সিরাজের মতোই কোটিপতি ক্রিকেটার। তবে এখন পবনের বোন ববিতা নেগিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে সুন্দরী নারী ক্রিকেটার।

Post a Comment

Previous Post Next Post