ঢাকা মেডিকেল থেকে তিন মাস বয়সী শিশু চুরি

ঢাকা মেডিকেল থেকে তিন মাস বয়সী শিশু চুরি


অনলাইন ডেস্ক:  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন মাস বয়সী এক শিশু চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবার নাম জুয়েল মিয়া ও মা সুমাইয়া আক্তার। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

জানা গেছে, গত ৩১ অক্টোবর জুয়েল ওই হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকে অ্যাটেনডেন্ট হিসেবে শিশুসহ স্ত্রী সুমাইয়াও তার সঙ্গে ছিলেন। সোমবার পাশের ৪১ নম্বর বেডটি খালি থাকায় শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন সুমাইয়া। আর পাশের বেডেই ঘুমোচ্ছিলেন অসুস্থ স্বামী। রাতে ঘুম ভেঙে সুমাইয়া দেখেন সন্তান তার পাশে নেই! তার কান্নাকাটি শুনে অন্যান্য রোগী, রোগীর স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও ছুটে আসেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও জিমকে কোথাও পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। চুরি হওয়া শিশুটির পরিবারের লোকজনও ক্যাম্পে এসেছিলেন। হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যসহ আমরা শিশুটির সন্ধানে চেষ্টা অব্যাহত রেখেছি।

Post a Comment

Previous Post Next Post