অনলাইন ডেস্কঃ হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে ১৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাত ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৪ জন পরোয়ানাভুক্ত এবং তিনজন নিয়মিত মামলার আসামি রয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
