বিডিআর বিদ্রোহের হত্যা মামলার রায় আজ

বিডিআর বিদ্রোহের হত্যা মামলার রায় আজ
অনলাইন ডেস্কঃ বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেওয়া হবে আজ রবিবার ঘোষণা করা হবে। এ মামলায় ১৫২ জন আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা আপিলের রায় ঘোষণা করবেন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ।

বিশেষ এই বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

প্রসঙ্গত, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ১৩ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। এর সাত মাস ১২ দিন পর আজ মামলাটির রায় ঘোষণা করতে যাচ্ছেন হাইকোর্ট।
উল্লেখ্য, আসামির সংখ্যার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।

Post a Comment

Previous Post Next Post