মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে শিক্ষাঙ্গণে সচেতনতা মূলক মাদক বিরোধী আলোচনা সভা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
সোমবার সকালে মৌলভীবাজারের আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা রাণী চক্রবর্ত্তী এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদ, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: মশাহিদ আলম, আদর মাদকাশক্তি চিকিৎসা ও পূনবাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
এসময় বক্তারা বলেন, মাদক সমাজের একটি মারাত্মক ব্যাধি। যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এ ব্যাধির ছোবলে পড়ছে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, দেশ ও জাতির কর্ণধার। এসব তরুণকে সত্য, সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলার মধ্যে দেশের কল্যাণ নিহিত। মারাত্মক ব্যাধি থেকে প্রতিকারের উপায় হল নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটাতে হবে। আর এই জন্য দরকার পারিবারিক উদাসিনতা ও অবহেলার নিরসন। সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আকর্ষণীয় ও আদর্শ কার্যক্রম তুলে ধরতে হবে।
