'যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু'

'যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু'


অনলাইন ডেস্কঃ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনিুষ্ঠিত হলো আজ। আর তারই জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রশ্ন ফাঁসের প্রশ্নই আসে না। যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। মেধাবী শিক্ষার্থীরাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে। ’

তিনি আরও বলেন, পরীক্ষা অনেক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের সমস্য হবে বলে আমি নিজেও ভেতরে যাইনি। বাইরে থেকেই তাদের (পরীক্ষার্থী) শুভেচ্ছা জানিয়েছি। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাংবাদিক ও শিক্ষাবিদসহ ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দেখভাল করছে।

অতি দ্রুতই অনুষ্ঠিত এ পরীক্ষার ফল দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post