‘গৃহকর্তার দেওয়া আগুনে’ প্রাণ হারাল ৬ শিশু-নারী

‘গৃহকর্তার দেওয়া আগুনে’ প্রাণ হারাল ৬ শিশু-নারী


অনলাইন ডেস্কঃ জাপানে শুক্রবার এক অগ্নিকাণ্ডে পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের বাবা ইচ্ছাকৃতভাবে এ আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

জিজি প্রেসের খবরে বলা হয়, টোকিও’র প্রায় ১শ’ কিলোমিটার উত্তরে হিটাচি নগরীর একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ পাঁচটি লাশ উদ্ধার করেছে। শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আনার পর এসব লাশ উদ্ধার করা হয়। এছাড়া ওই অ্যাপার্টমেন্ট থেকে আশংকাজনক অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পরে সেখানে শিশুটি মারা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এসব শিশুর বয়স ছিল তিন থেকে ১১ বছরের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্রের বরাত দিয়ে জিজি প্রেসের খবরে বলা হয়, ৩০ বছর বয়সের এক ব্যক্তি কর্তৃপক্ষকে বলেছে যে সে ওই অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দিয়েছে। সে এ পাঁচ শিশুর বাবা বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

Post a Comment

Previous Post Next Post