বিনোদন ডেস্কঃ আজ শুক্রবার (৬ অক্টোবর) সারা দেশ অ্যাটাক হয়েছে। তবে সন্ত্রাসীরা নয়, এই অ্যাটাক করেছেন বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকরা। কারণ শুভ-মাহির ‘ঢাকা অ্যাটক’ মুক্তির প্রথম দিনই ছবিটি দেখতে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক।
সারা দেশে ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিটি। এরমধ্যে ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে খোজ নিয়ে জানা যায় সকালের শো হাউজ ফুল না হলেও বাকি সবকটি শো যাবে হাউসফুল।
স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার মেজবা উদ্দিন বলেন, ‘সকালের শোতে কয়েকটি আসন খালি থাকলেও বাকি শো গুলো হাউজ ফুল হবে। দর্শকদের যে আগ্রহ দেখছি তাতে আরো এাকটি হল বাড়াতে পারি।’
ছবিটি সম্পর্কে রাজধানীর শ্যামলী সিনেমা হলের ম্যানেজার হাসান বলেন, ‘প্রতিদিন আমরা মোট চারটা শো চালায়। এরমধ্যে ১১টার শোতে আশি ভাগ দর্শক দেখেছে ‘ঢাকা অ্যাটাক’। আর বাকি তিনটি শো ইতোমধ্যেই হাউজ ফুল হয়েছে। কয়েকদিন ধরে ছবিটি নিয়ে দর্শকদের মাঝে যে আগ্রহ দেখেছি তাতে মনে হচ্ছে ছবিটি গেল দু’এক বছরের রেকর্ড ব্রেক করবে।’
মুক্তি উপলক্ষে রাজধানী স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা অ্যাটাক’-এর প্রিমিয়াম শো অনুষ্ঠিত হয়েছে ৫ অক্টোবর সন্ধ্যায়। প্রিমিয়ারেও ছবিটি সর্বস্তরে প্রশংসিত হয়েছে।
সানী সানোয়ারের গল্পে ‘ঢাকা অ্যাটাক’-এ শুভ-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন এবিএম সুমন, নওশাবা, আলমগীর, আফজাল হোসেন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, শিপনসহ অনেকে।