হবিগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

হবিগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত


নিউজ ডেস্কঃ হবিগঞ্জ শহরে ট্রাক্টর চাপায় জিসান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে শহরের রাজনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান নোয়াবাদ এলাকার আ. শহীদের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, জিসান শহরের বেবিস্ট্যান্ড থেকে মোটরসাইকেল নিয়ে চৌধুরী বাজার যাচ্ছিল। পথে মহিলা কলেজ এলাকায় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় লোকজন ওই সড়কে ১ ঘণ্টা যানচলাচল বন্ধ করে দেয়। পরে হবিগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post