দেশে ফিরেছেন স্পিকার

দেশে ফিরেছেন স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন। তিনি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘সার্ক স্পিকারস এন্ড পার্লামেন্টারিয়ানস এসোসিয়েশনের’ অষ্টম সম্মেলনে যোগদান শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন। 

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে স্পিকারকে স্বাগত জানান।

গত ৪ থেকে ৬ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে তিনি ৬ সদস্যের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

কলম্বো সফরকালে ড. শিরীন শারমিন চৌধুরী শ্রীলংকার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রীলংকা সংসদের বিশেষ অধিবেশনে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি এসময় স্মারক বইতেও স্বাক্ষর করেন। 

এছাড়াও স্পিকার সার্কভুক্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। শ্রীলংকা অবস্থানকালে স্পিকার সম্মেলনের উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখেন।

Post a Comment

Previous Post Next Post