ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১৭, গৃহহীন সহস্রাধিক

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১৭, গৃহহীন সহস্রাধিক


অনলাইন ডেস্কঃ  ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ।

এদিকে এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, এই আগুনে হাজার হাজার মানুষের জীবন ও তাদের সম্পত্তি ঝুঁকির মুখে রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে আরো বলা হয়, দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে অন্যত্রে সরিয়ে ফেলা হচ্ছে। নাপা, সোনোমা ও ইউবা থেকে অন্তত ২০ হাজার মানুষ পালিয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফের্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার থেকে ২৭টি স্থানে এই আগুন নিয়ন্ত্রণে অর্থায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
খবর- সিএনএনের।

Post a Comment

Previous Post Next Post