২০ বছর পর 'টাইটানিক' নির্মাতার সঙ্গে কেট উইন্সলেট

২০ বছর পর 'টাইটানিক' নির্মাতার সঙ্গে কেট উইন্সলেট

অনলাইন ডেস্কঃ ২০ বছর পর নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বাঁধছেন কেট উইন্সলেট। ক্যামেরনের 'টাইটানিক' (১৯৯৭) ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেলেও এ নির্মাতার ছবিতে আর দেখা যায়নি তাকে।

ক্যামেরন নির্মিত ব্যবসাসফল 'অ্যাভাটারের' ছবির চারটি সিক্যুয়েল নির্মাণ করা হচ্ছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ ছবির সিক্যুয়েলেই  কেট অভিনয় করবেন। তবে কতগুলো সিক্যুয়েলে তিনি অভিনয় করবেন তার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

'অ্যাভাটার টু' আসবে ২০২০ সালের ১৮ ডিসেম্বর। পরেরগুলো মুক্তি পাবে যথাক্রমে ২০২১ সালের ১৭ ডিসেম্বর, ২০২৪ সালের ২০ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৯ ডিসেম্বর।

Post a Comment

Previous Post Next Post