রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের ক্যাম্পে টেলিটকের বুথ বসাবে সরকার

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের ক্যাম্পে টেলিটকের বুথ বসাবে সরকার

নিউজ ডেস্কঃ স্বল্পখরচে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের জন্য কক্সবাজারের প্রতি ক্যাম্পে টেলিটকের বুথ স্থাপন করবে সরকার। আগামী তিন দিনের মধ্যে ওই এলাকায় টেলিটকের টুজি নেটওয়ার্ক নিশ্চিত করা হবে।
আজ শনিবার বিটিআরসি ভবনে রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল সিম বিক্রিসংক্রান্ত সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।

তারানা হালিম জানান, যারা নিবন্ধিত সিম রোহিঙ্গাদের হাতে তুলে দিয়েছেন তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।  তিনি বলেন, তাদের (রোহিঙ্গা) কাছে যে অপারেটরের সিম পাওয়া যাবে, নিয়মানুযায়ী তাদের জরিমানা করা হবে।

জানা গেছে, টেলিটক থেকে আপাতত লোকাল কল করতে পারবেন রোহিঙ্গারা। আর এ-সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করতে যাবেন তারান হালিম।

Post a Comment

Previous Post Next Post