চট্টগ্রামের পর ভারতেও বিশেষ প্রযুক্তির জার্সি পরছে অজিরা

চট্টগ্রামের পর ভারতেও বিশেষ প্রযুক্তির জার্সি পরছে অজিরা
অনলাইন ডেস্কঃ সময়ের সাথে সাথে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। আর কোনো খেলায় এত প্রযুক্তি ব্যবহার করা হয় বলে জানা যায়না।
এ দিক দিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলগুলো আবার শীর্ষে। ক্রিকেটের সঙ্গে প্রযুক্তির মিশ্রণ ঘটানোয় পারদর্শী তারা। চলতি ভারত সফরে অস্ট্রেলিয়ানরা জার্সির নিচে জিপিএস ট্র্যাকিং গেঞ্জি পরে মাঠে নামছে। বাংলাদেশেও এই বিশেষ প্রকার গেঞ্জি ব্যবহার করেছিল তারা!

ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়া দলকে এই গেঞ্জি পরে খেলতে দেখা গেছে। ইডেনে বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন বিশেষ প্রকার এই গেঞ্জি পরেই মাঠে নামেন রিচার্ডসন, কোল্টার নাইলরা। ১২ তম ওভারের কথাই ধরা যাক। বল করছিলেন কেন রিচার্ডসন। বল করার সময়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা জুম করল রিচার্ডসনের পেছন দিকে। শিরদাঁড়ায় পিছনের ভারী বস্তুর উপস্থিতি সহজেই ধরা পড়ল ক্যামেরায়।
চট্টগ্রাম টেস্টেও পিটার হ্যান্ডসকম্বকেও ঘামে ভিজে যাওয়া অবস্থায় দেখা গিয়েছিল গেঞ্জি ঠিক করতে।

এই বিশেষ ধরণের অন্তর্বাসটা আসলে কী? ক্যামেরা জুমিংয়ের ওই মুহূর্তটিতে কমেন্ট্রি বক্সে ছিলেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনিই বললেন, কীভাবে এই বিশেষ গেঞ্জির মাধ্যমে অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ ও কন্ডিশনিং স্থির করা হয়।  উপমহাদেশের আর্দ্র ও গরমের পরিবেশে কোনো ক্রিকেটারের ফিটনেসের মাত্রা কেমন থাকে এই ডিভাইসের মাধ্যমে তা সহজেই নির্ণয় করতে পারবেন কোচ। এই ডিভাইস পরে মাঠে নামার জন্য অবশ্য আইসিসির অনুমতির প্রয়োজন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post