জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কেয়ার ফার্মেসীর উদ্যোগে জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
গত ২৬ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকার সময় জুড়ীর কেয়ার ফার্মেসীর হল রুমে স্বত্তাধিকারী ও মাদক বিরোধী আন্দোলনের নেতা খন্দকার সাইদুজ্জামান তানভীরের সভাপতিত্বে আলোচন সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, সুবোধ দে, ডাঃ জিতেন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সাতির আলী, হাসান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন আমাদের সমাজে এখন মাদক বিচরণ করছে, তাই মাদক নিয়ন্ত্রনে সমাজের সচেতন এবং বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিদের পাশাপাশি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে  হবে । এর জন্য প্রয়োজন গনসচেতনতা। সচেতনতাই পারে সমাজ ও জাতিকে রক্ষা করতে মাদকের করাল গ্রাস থেকে। 

Post a Comment

Previous Post Next Post